• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, দ্রুত কল

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আপনিও হয়তো প্রতিনিয়ত চ্যাট করছেন কারও না কারও সঙ্গে। ছবি, ভিডিও, ফাইল শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে।

ভিডিও বা অডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ খুবই জনপ্রিয় একটি অ্যাপ। সময়ের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ কলিং অভিজ্ঞতা উন্নত করার জন্য কাজ করে চলেছে। হোয়াটসঅ্যাপ খুব শিগগির একটি নতুন ফিচার যোগ করতে চলেছে। এর ফলে এই সার্ভিস দ্বিগুণ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

যা ব্যবহারকারীদের নিজেদের কিছু কনট্যাক্টস পছন্দসই হিসেবে সেট করতে দেবে, যাতে সেই ব্যবহারকারী তাদের দ্রুত কল করতে পারেন। এর ফলে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের সেই পরিচিতকে আর খুঁজে বের করার কষ্ট করতে হবে না এবং প্রতিদিনের ভিত্তিতে ব্যবহারকারীরা যাদের সঙ্গে যোগাযোগ করে তাদের আর খুঁজে বের করার কষ্ট করতে হবে না।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার, নিশ্চয়ই এমন ব্যবহারকারীদের কল করা সহজ করে তুলবে, যাদের সঙ্গে ব্যবহারকারীরা ঘন ঘন যোগাযোগ করে।

অন্যদিকে, হোয়াটসঅ্যাপ তার ওয়েব ক্লায়েন্টের জন্য একটি চ্যাট লক ফিচার বিকাশের প্রক্রিয়াধীন রয়েছে। এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য কার্যকর হবে বলে আশা করা হচ্ছে, যারা তাদের হোয়াটসঅ্যাপ কথোপকথন পরিচালনার জন্য ওয়েব ক্লায়েন্টের উপর নির্ভর করে।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo