• সমগ্র বাংলা

ফেনীতে ট্রেনের চাকা খুলে বগি লাইনচ্যুত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি : ফেনীতে ট্রেনের চাকা খুলে বগি লাইনচ্যুত এর ঘটনা ঘটেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ফেনী রেলষ্টেশনের  কাছাকাছি এ ঘটনা ঘটেছে।

সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকাল ৫টার সময় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলষ্টেশনে প্রবেশের সময়  মাঝ বরাবর ৭ নং বগির চাকা খুলে বগিটি লাইনচ্যুত হয়। 

ফেনী রেলওয়ে পুলিশের পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম জানান বগি লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনের কোন যাত্রী হতাহত হয়নি। ফেনী রেলওয়ে ষ্টেশন মাস্টার মো: হারুন জানান সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ফেনী ষ্টেশনে স্টোপেজ করার কথা ছিল এমন সময় ট্রেনটি ফ্ল্যাটফর্মে প্রবেশের সময় ট্রেনের পিছনে ৭ নং বগি লাইনচ্যুত হয়।

এসময় ট্রেনের গতি কম থাকায় তেমন কোন হতাহত হয়নি। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে ও লাকসাম উদ্ধতন কর্মকতাকে অবহিত করা হয়েছে। চট্রগ্রাম অথবা লাকসাম থেকে উদ্ধার কারী ট্রেন ফেনীতে আসলে উদ্ধার কার্যক্রম চালানো হবে। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোন বেঘাত ঘটবে না।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo