• সমগ্র বাংলা

নড়াইলে ট্রাক উল্টে একজন নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল মহাসড়কে দুর্ঘটনায় ইমন আলী (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কালনা-নড়াইল মহাসড়কের হাওয়াইখালি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। ইমন যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজের সড়ক ডিভাইডারের সঙ্গে একটি মালবোঝাই ট্রাক ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে হেলপার ইমন মারা যান। প্যাকেটজাত ডালডা বোঝাই ট্রাকটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ট্রাকে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo