ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বুধবার সকালে সদর উপজেলার মহিশবাতানে এসিআই সীডের পিডিএস স্টেশনে সবজি ফসলের জাত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এসিআই সীডের এরিয়া সেলস এক্সিকিউটিভ মোহাম্মদ নুরুন্নবীর সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার খায়রুল ইসলাম । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং নওগাঁ জেলার ৭জন ডিলার, ৭জন রিটাইলার, ৬জন কৃষক ও ৬জন নার্সারি মালিকসহ এসিআইসীডের বিভিন্ন স্তরের অফিসারবৃন্দ।
এসময় এসিআই সীডের প্রডাক্ট ম্যানেজার খায়রুল ইসলাম বলেন, " এসিআই সীডের উদ্দেশ্য দেশের কৃষকদের সম্পদশালী করে তোলা। তাই এসিআই সীড আধুনিক জাতের বীজ কৃষকদের মাঝে পৌছে দিচ্ছে। স্কার্লেট টমেটো হবে এই অঞ্চলের জন্যে একটি সম্ভাবনাময় জাত। জাতটি স্থানীয় এসিআই সীডের পরিবেশকদের দোকানে পাওয়া যাবে। ভালো ফলাফল পেতে এসিআই এর মাঠ কর্মকর্তা অথবা স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার পরামর্শ নিতে হবে। উল্লেখ্য, স্কার্লেট টোমেটো জাতটি এসিআই সীড, কোরিয়ার বিখ্যাত নংওবায়ো কোম্পানি থেকে আমদানি করে বাজারজাত করছে। জাতটি রোপণের ৬০-৬৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়। জাতটি আগাম, গোলাকার, টকটকে লাল তাই বাজারে চাহীদা বেশি হবে বলে উপস্থিত ডিলাররা মনে করেন। ডিলাররা আরো বলেন জাতটি শক্ত তাই পরিবহন উপযোগী। আড়ৎদারের কাছে এই ধরণের জাতের কদর বেশি হয়ে থাকে। স্কার্লেট জাতটির ফলধরণ বেশি ও ফল শুরু থেকে শেষ পর্যন্ত একই আকৃতির হয় এবং ফলের ওজন ২৫০-২৭০ গ্রাম হয়ে থাকে তাই কৃষক বেশি লাভবান হবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের কালিগ্রাম ইউনিয়নের কসবাপাড়...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
এ সি আই সীড আমাদের কৃষক ভাইদের পাশে ছিল আছে থাকবে ধন্যবাদ এ সি আই সীডকে