• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আবারও ইয়েমেন উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেন উপকূলে ফের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ইউনাইটেড কিংডম ট্রেড অপারেশন এজেন্সি ও ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রেই এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, জাহাজাটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি জাহাজের ডেক অতিক্রম করার সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়। অ্যামব্রেই জানিয়েছে, লোহিত সাগরের পূর্ব উপকূল দিয়ে যাওয়ার সময় বারবাডোজ পতাকাবাহী জাহাজটি একটি ব্রিটিশ কোম্পানির। 

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুথি। তাদের দাবি গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।

তবে হুথিদের এই হামলার জবাবে ইয়েমেনে প্রায়ই হামলা করছে মার্কিন জোট। 

৩ ফেব্রুয়ারি ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অন্তত ১৩ স্থানে ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর আগেও ইয়েমেনের এই গোষ্ঠীটির ওপর বেশ কয়েকবার হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট।

মন্তব্য (০)





image

বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন

নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের সরকার পরিচালনায় প্রশাসনিক কাঠামো, ভূ-...

image

‎হরমুজে জাহাজ চলাচলে ফি দিতে হবে, খসড়া অনুমোদন ইরানের ‎

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি...

image

ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

নিউজ ডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামী সোমবার চিন...

image

মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা

নিউজ ডেস্ক : দীর্ঘ দিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খো...

image

যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান

নিউজ ডেস্ক : যেসব দেশ যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে...

  • company_logo