• সমগ্র বাংলা

আনোয়ারায় আগুনে পুড়ে ছাই ১৮ বসতঘর,অগ্নিদগ্ধ ৫ জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় আগুন লেগে ১৮ টি বসতঘর পুড়ে গেছে। এবং একই পরিবারের পাঁচজন আগুনে দগ্ধ হয়েছেন। দগ্ধ ৫ জন হলেন,মো. জামাল (৪০),তাঁর তিন সন্তান নিহা (১৫), তানিয়া (৫) ও হাসান (১০), জামালের ভাই হেলাল (৩৫)। রোববার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, জামাল তাঁর ঘরে প্রতিদিনের মত ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে দেখে চারপাশে। মুহূর্তে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে যায় পাশাপাশি থাকা ১৮টি ঘর। ঘর থেকে বের হতে গিয়ে জামাল ও তাঁর পরিবারের সদস্যরা আগুনে দগ্ধ হন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মং সইনু মারমা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। তার আগেই আগুন ছড়িয়ে ঘরগুলো পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করছেন। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা হবে জানান তিনি।

 

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo