• তথ্য ও প্রযুক্তি

এবার ইথানলে চলবে রয়্যাল এনফিল্ড

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: রয়্যাল এনফিল্ড নতুন বাইক আনছে বাজারে। যদিও এটি পুরোনো বাইকের নতুন ভার্সন। তবে সবচেয়ে মজার খবর হলো এই বাইক চালাতে পেট্রোল লাগবে না, ইথানলে চলবে। অর্থাৎ পরিবেশ দূষণও অনেক কমাবে। জনপ্রিয় মোটরসাইকেল ক্লাসিক ৩৫০-এর ইথানল এডিশন লঞ্চ করেছে সংস্থা।

এই বাইকে ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল ব্যবহার করা যাবে বলে জানা গেছে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ফ্লেক্স-ফুয়েল পেট্রোল এবং ইথানলের সংমিশ্রণে দৌড়াবে। বাইকের বাকি সব বৈশিষ্ট্য একই রয়েছে। শুধু ইঞ্জিনের পরিবর্তন হয়েছে। এতে পাবেন ৩৪৯ সিসি এয়ার-কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ২০.২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স।

একই ইঞ্জিন রয়েছে রয়্যাল এনফিল্ডের অন্যান্য মডেল যেমন মিটিওর, হান্টার এবং বুলেটে। এই বাইকগুলোরও ফ্লেক্স-ফুয়েল ভার্সন লঞ্চ হতে পারে। ইথানলচালিত রয়্যাল এনফিল্ড ক্লাসিকে যে বিষয়টি আপনার চোখে পড়তে পারে তা হলা এটির সবুজ ডিজাইন। বাইকের ফুয়েল ট্যাংকে রয়েছে সবুজ এবং লাল পেইন্ট ফিনিশ, যা এটিকে রেগুলার ক্লাসিক মডেলের থেকে আলাদা করে তুলবে।

ইথানল চালিত রয়্যাল এনফিল্ড ক্লাসিকে তেল খরচ কমতে পারে এমনটা দাবি করা হচ্ছে। ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল ব্যবহার করা যাবে এতে। ভারতে বাইকের দাম ১ লাখ ৯৩ হাজার থেকে ২ লাখ ২৫ হাজার রুপি (এক্স-শোরুম)।

মন্তব্য (০)





image

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আ...

নিউজ ডেস্কঃ গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার নিয়ম ও কা...

image

ব্যবহারকারীদের প্রতারণা থেকে বাঁচাতে নতুন ফিচার আনছে হোয়া...

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ...

image

টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ ‎

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গঠনে ভূমিক...

image

জিমেইলের স্টোরেজ ফুল? জানুন সহজেই খালি করার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন জিমেইল ব্যবহার করতে করতে ইনবক্সে জমে যায়...

image

মহাকাশের রহস্য উন্মোচনে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ উৎ...

নিউজ ডেস্ক: মহাবিশ্বের অদেখা রহস্য খুঁজতে মহাকাশে যাত্রা শুর...

  • company_logo