প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারী চালিত অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের সাইকেলের চালকসহ ২ জন নিহত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটেছে৷
নিহত দুজনের মধ্যে বিনয় চন্দ্র দাস (২৫) ঘোড়াঘাটের পালশা ঢেওয়াপাড়া গ্রামের বিকারী চন্দ্র দাসের ছেলে এবং জিতু ইসলাম (১৬) একই উপজেলার চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে। পেশায় তারা মোটর সাইকেল মেকার।
ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে স্হানীয় ডুগডুগি বাজার থেকে মোটর সাইকেল চালিয়ে রানীগঞ্জ বাজারের দিকে যাবার সময় চৌড়িয়া মোড়ে বিপরীতমুখী ব্যাটারি চালিত একটি অটোভ্যানের সাথে সংঘর্ষ ঘটে৷ এতে দুর্ঘটনাস্হলে মোটর সাইকেল চালক বিনয় চন্দ্র দাস এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে জিতু ইসলাম প্রাণ হারিয়েছে। তাকে মৃত বলে ঘোষনা করেছেন উপজেলা স্বাস্হ্য কেন্দ্রের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব। এব্যাপারে আইনগত ব্যবস্হা নিচ্ছেন তারা।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

মন্তব্য (০)