• সমগ্র বাংলা

মানিকগঞ্জে স্মরণ কালের বৃহত্তর কেরাত সন্মেলন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ দেশী বিদেশী বিখ্যাত ক্বারীদের হৃদয়ছোয়া, মন মাতানো,ঐশ্বরিক সূরের ঝংকারে হাজার হাজার কোরআন প্রেমিক জনতা পিনপতন নিরবতার মধ্য দিয়ে মুগ্ধ হয়ে ৫ ঘন্টা যাবত শুনলেন মহান র‌বের পবিত্র বানী।

শনিবার রাতে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে স্থানীয় তাহ্ফিজুল কুরআনিল কারিম মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জের ইতিহাসের অন্যতম বৃহত্তর কেরাত সস্মেলন। 

বাদ মাগরিব অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়ে শুধু এশার নামাজের বিরতি ছাড়া একটানা রাত ১২টা পর্যন্ত চলে কেরাত। আন্তর্জাতিক কেরাত সস্মেলন বাংলাদেশের সভাপতি শায়েখ মুহাম্মদ তৈয়্যব এর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মদ মুরাদ হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে ও  হাফেজ ক্বারী আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কেরাতকারী ক্বারী আব্দুল বাসিত এর বংশধর মিশরের শায়খ ক্বারী মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ দুরংকী, ইরানের শায়খ ক্বারী সৈয়দ সাদেক মুসল্লামী, তানজানিয়ার শায়খ ক্বারী আহমদ সহ বাংলাদেশের বিখ্যাত ক্বারীগন।

অনুষ্ঠানে নতুন হাফেজদের পাগড়ি প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানেরর শেষ পর্বে জাগ্রহ কবি মুহিব খানের চমৎকার তেলাওয়াত,কোরআনের আলোচনা, আবৃত্তি ও বিপ্লবী গানে উপস্থিত হাজার হাজার জনতার বার বার আল্লাহু আকবার ধ্বনিতে পুরো ময়দান প্রকম্পিত করে তুলে।

আলেমওলামা,শিক্ষক, পেশাজীবি, সাংবাদিক,ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কেরাত সন্মেলনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আ,ফ,ম,সুলতানুল আজম খান আপেল, হুফফাজুল কুরআন সংস্থার বাংলাদেশের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শায়েখ ইউনুস ফরায়েজীসহ প্রমুখ।

মানিকগঞ্জের ইতিহাসের অন্যতম বৃহৎ এই কেরাত সস্মেলনের নির্ধারিত সন্মেলনস্থলে তৌহিদ প্রেমিক জনতার স্থান সংকুলান না হওয়াতে শত শত মানুষ দাড়িয়ে দাড়িয়ের মধুর সূরের এ তেলাওয়াত শুনে।

জনতার দাবী ও ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আয়োজক কর্তৃপক্ষ ও অতিথিরা ঘোষনা করে প্রতি বছরই এ আয়োজন থাকবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

image

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

image

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে...

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...

image

মাত্র আড়াই মাসে বদলী পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

  • company_logo