• সমগ্র বাংলা

নওগাঁ-২ আসনের উপ-নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অুনষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে স্থগিত হওয়া উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারী। সেই ভোটগ্রহণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও রিটানিং অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

জেলা প্রশাসক মো: গোলাম মওলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কমিশনার মো: দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন নির্বাচন কমিশনারের প্রতি সাধারণ মানুষদের আস্থা ফিরিয়ে আনতে বর্তমান নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি স্বচ্ছ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করতে সক্ষম হয়েছি। এই নির্বাচনে সবার সার্বিক সহযোগিতা নিয়ে পুনরায় ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টিতে সফল হয়েছি। তাই আগামীতেও প্রতিটি নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ। এই প্রতিশ্রুতি মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।

উল্লেখ্য, গত ২৯ডিসেম্বর ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আমিনুল হকের মৃত্যুর কারণে এই আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তিতে এই আসনে আগামী ১২ ফেব্রুয়ারী ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

এই আসনে নৌকা প্রতিক নিয়ে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার বাবলু, জাতীয় পার্টির এ্যাড. তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও মেহেদী হাসান প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo