• লিড নিউজ
  • আন্তর্জাতিক

চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

খবরে বলা হয়েছে, দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার মেয়র বলেছেন, দাবানলে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

দাবানলে সারা দেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে দাবানল আরও তীব্র রূপ ধারণ করে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দাবানলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবানল ছড়িয়ে পড়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করে আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন।

মন্তব্য (০)





image

বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন

নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের সরকার পরিচালনায় প্রশাসনিক কাঠামো, ভূ-...

image

‎হরমুজে জাহাজ চলাচলে ফি দিতে হবে, খসড়া অনুমোদন ইরানের ‎

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি...

image

ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

নিউজ ডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামী সোমবার চিন...

image

মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা

নিউজ ডেস্ক : দীর্ঘ দিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খো...

image

যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান

নিউজ ডেস্ক : যেসব দেশ যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে...

  • company_logo