• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে  ১৩৬ টি আমগাছ কাটার অভিযোগে আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের ইলিত চন্দ্র অরফে রাতিয়ার আম বাগানের ১৩৬টি গাছ কাটার অভিযোগে ২ ফেব্রুয়ারি শুক্রবার কাজী রমজানকে আটক করেছে পুলিশ।

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ডাঙ্গীপাড়ার গ্রামের মৃত কালারাম চন্দ্র এর ছেলে ইলিত চন্দ্র অরফে রাতিয়া (৫২) ২০১৩ সালে ভোগদখলীয় জমিতে একটি আমবাগান লাগায়। উক্ত জমিতে ১৩৬টি আমগাছ ১০ বছর ধরে ফলন দিচ্ছিল। উক্ত জমি জবর দখল করার জন্য দির্ঘদিন ধরে ইলিত চন্দ্রের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে পাশ্ববর্তী রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর গ্রামের মো: আবুল কালামের ছেলে কাজী রমজান আলী (৫৫)। গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে যে কোন সময় ইলিত চন্দ্রের আম বাগানে ১৩৬ টি গাছ কেটে ফেলার অভিযোগ করেছেন বাগানের মালিক।

ইলিত চন্দ্র অরফে রাতিয়া জানান, আমাকে দির্ঘ্যদিন ধরে হুমকি দিচ্ছে এবং আমার ৬১ শতাংশ জমির আম বাগানের ১৩৬টি গাছ কেটে ফেলেছে কাজী রমজান। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকা। আমি তার বিচার চায়। আমি এখন নিশ্ব:। বালিয়াডাঙ্গী পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মন জানান, ফোনের মারফত জানতে পারলাম ১৩৬টি আমগাছ রাতের আধারে কে বা কাহারা কেটে ফেলেছে। তিনি প্রশাসনের নিকট গাছ কাটার শাস্তির দাবি জানান।

একই গ্রামের বিদেশ্বর রায় জানান, দির্ঘ্যদিন ধরে জমি নিয়ে রমজান কাজীর সাথে বিরোধ চলছে। আবার সেই জমি নিয়ে বৈঠক ও হয়। বৈঠকের পর জমি ইলিত চন্দ্র পায়। তিনি প্রশাসনের নিকট গাছ কাটার শাস্তির দাবি জানান। প্রিয়নাথ সিংহ জানান, গাছ কাটার বিষয়ে সু-বিচার চেয়েছেন। এ বিষয়ে ইলিত চন্দ্র বাদি হয়ে বালিয়াডাঙ্গী থানায় কাজী রমজানকে প্রধান আসামী করে মোট ৬ জনের নামে অভিযোগ দিয়েছেন।

বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুল আল মামুন শাহ জানান, গাছ কাটার বিষয়ে অভিযোগ দিয়েছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ১ নং – আসামি কাজী রমজানকে আটক করেছে পুলিশ । ৩ ফেব্রুয়ারী শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী থানা থেকে আসামি কাজী রমজানকে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়।

মন্তব্য (০)





image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

image

নিজেকে ডিসি-এসপি পরিচয় দিয়ে করতেন চাঁদাবাজি, অবশেষে পুলিশ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং...

image

আগুনে সব হারানো পরিবারের পাশে রাণীনগর উপজেলা প্রশাসন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের কালিগ্রাম ইউনিয়নের কসবাপাড়...

  • company_logo