প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় চাকায় পিষ্ট হয়ে নির্মলা রানী পতনদার (৭৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সালথা সদর বাজারের স্কুল রোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নির্মলা রানী পতনদার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃত বিনয় কুমার পতনদারের স্ত্রী।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানা পুলিশ।
নিহতের পরিবার জানান, নিহত নির্মলা রানী নাতির মোটরসাইকেলে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। সালথা সদর বাজার পার হওয়ার পর স্কুল রোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট ১৪-৬১৪৪) ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ওপর উঠে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় ঘটনাস্থল থেকে ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর কালিবাড়ি বাজার সংলগ্ন পাট গু...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়...

মন্তব্য (০)