• সমগ্র বাংলা

রাজারহাটে মামলার ৩ দিন পর চোরাই অটোরিক্সা উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে মামলার ৩ দিন পর চোরাই অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি রাজারহাট থানায় মামলা রুজু করা হলে টানা ৩ দিন রংপুর রালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোর সিন্ডিকেটের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারককৃতদের মধ্যে আসামী আবু বক্কর সিদ্দিক দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ সিআরপিসি মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। অপর এক আসামী আলমগীর হোসেনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া যায়।  প্রাপ্ত তথ্য মোতাবেক বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবশেষে লালমনিরহাট সদর থানাধীন গোকুন্ডা এলাকা হতে চুরি যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়। চোরাই অটোরিক্সা দুটি বর্তমানে রাজারহাট থানা হেফাজতে আছে।

শুক্রবার(২ ফেব্রুয়ারি) দুপুরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo