• সমগ্র বাংলা

পাবনায় মাসব্যপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনীর উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে পাবনায় শুরু হলো মাসব্যপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী।  বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপমহাদেশের অন্যতম প্রাচীনতম পাঠাগার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ আজম।

উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত দেশাত্ববোধক সংগীত, প্রদীপ প্রজ্বলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনার প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক প্রফেসর কামরুজ্জামান, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।

স্বাগত বক্তব্য দেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আব্দুল মতীন খান। শুভেচ্ছা বক্তব্য দেন, বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ।

এ সময় বক্তারা বই পড়া ও লাইব্রেরীর গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে বই কেনা ও পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।  এর আগে, অতিথিরা ১৩৪ বর্ষী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীতে হাজার বছরের পুরনো তালপাতায় লেখা পুস্তিকা ও প্রাচীনতম গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন।  

মাসব্যপী বই মেলায় ৩১টি বইয়ের স্টলে নানা ধরণের বইয়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গন। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা সহ থাকছে স্থানীয় সাংস্কৃতিক দলগুলোর নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা।

উল্লেখ্য, ঢাকায় বাংলা একাডেমির আয়োজনের পরেই জেলা শহর পাবনায় দীর্ঘদিন ধরে শতবর্ষী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদ্যাপন পরিষদের ব্যবস্থাপনায় মাসব্যাপী এই বইমেলার আয়োজন হয়ে আসছে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

image

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

image

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে...

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...

image

মাত্র আড়াই মাসে বদলী পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

  • company_logo