প্রতীকী ছবি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উথলী হতে ঢালায়ের কাজ শেষে বাড়ি ফেরার পথে জীবননগর সীমান্ত ইউনিয়নের ৮ জন শ্রমীক সড়ক দূর্ঘটনার শিকার হয়েছে। এঘটনায় কালু নামের ব্যক্তিটি ডান পা ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
দূর্ঘটনার শিকার শামীম জানায় তারা জীবননগর উথলীতে ঢালাই কাজ শেষ করে পাওয়ারটিলারে করে ঢালাই মেশিনসহ ওই গাড়িতে চড়েই বাড়ি ফিরছিলো এমতাবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয় তার।
ঢালাই মেশিনের যন্ত্রপাতি ভেঙ্গে কালুর পায়ে ওপর পড়ে এসময় সে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত ও জখম হয়।
জানা গেছে এদূর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন জীবননগর গঙ্গদাসপুর গ্রামের নুর হোসেনের ছেলে কালু(৪৫) মুলামিন এর ছেলে শামীম (২৫)মিজানুরের ছেলে হাসান (২৩)খোকনের ছেলে কাজল(২৩) নাসিরের ছেলে সোহাগ (২৮)মন্টুর ছেলে মান্না(৩০) হজো মিয়ার ছেলে ওমিদুল (৩১) ও শাহা আলীর ছেলে রাশেদুল (৩০)
মারাত্মক ভাবে আহত।
এসময় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে কালুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোরে রের্ফাড করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর কালিবাড়ি বাজার সংলগ্ন পাট গু...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়...

মন্তব্য (০)