• প্রশাসন

ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তা দিতে প্রস্তুত র‍্যাব

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: নাশকতা এড়াতে বিশ্ব ইজতেমার মাঠ ও এর আশপাশে পাঁচ স্তরের নিরাপত্তায় থাকবে র‌্যাব। মুসল্লিদের যাতে কোনো সমস্যা ও ময়দানকেন্দ্রিক বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য সতর্ক অবস্থায় থাকবে গোয়েন্দা সংস্থা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের এতথ্য জানান র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ।

তিনি বলেন, দুই পর্বের আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা নিরাপদে ইজতেমার ময়দান থেকে বাড়িতে যেতে পারবেন। ইজতেমায় আগতদের নিরাপত্তা নিয়ে র‌্যাব প্রস্তুত রয়েছে।

র‌্যাব অধিনায়ক আরও বলেন, র‌্যাব শুধু নিরাপত্তাই নয়, ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসাসেবাও দেবে। পুরো ইজতেমা ময়দানে প্রবেশের ১৮টি গেটে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিদেশি মেহমানদের কামড়ার গেটেও রয়েছে সিসি ক্যামেরা। রাতদিন সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রয়েছে একটি মূল নিয়ন্ত্রণ কক্ষ ও দুটি উপ-নিয়ন্ত্রণ কক্ষ। ৯টি অবজারভেশন পোস্ট, ৯টি ওয়াচ টাওয়ার সার্বক্ষণিক মনিটরিং করছে। পুরো ময়দান পর্যবেক্ষণের জন্য আকাশপথেও টহলে থাকছে র‌্যাবের হেলিকপ্টার বলে জানান তিনি।

এর বাইরেও ময়দানে থাকছে র‌্যাবের বোমা স্কোয়াড, ডগ স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্স। তুরাগ নদীতে টহলের জন্য থাকছে র‌্যাবের স্পিডবোট। এছাড়া ময়দানের প্রতিটি খিত্তায় খিত্তায় সাদা পোশাকে র‌্যাব সদস্যরা মোতায়েন থাকবেন।

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে শুক্রবার (২ ফেব্রুয়ারি)।

মন্তব্য (০)





image

‎নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা...

১

নিউজ ডেস্কঃ দেশে নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শ...

image

৯ জেলার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

২

নিউজ ডেস্ক : দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখা...

image

‎নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতিই নাই, বাড়ি ভাঙচুরের খবর ম...

৩

নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু স...

image

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

৪

নিউজ ডেস্ক : শান্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্...

image

আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার...

৫

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নিয়ন্ত্...

  • company_logo