• সমগ্র বাংলা

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম বক্স (৬৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। নিহত রহিম বক্স উপজেলার চরখাদুলী গ্রামের মৃত মোলা বক্সের ছেলে। এ ছাড়া আহত জেল হোসেন (২৬) গোপালপুর খাদুলী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

প্রতিবেশী আবু বক্কর জানান, রহিম বক্স মঙ্গলবার সকালে নুরুল ইসলামের বাড়িতে টিউবওয়েল মেরামতের কাজ করছিল। তার কাজে সহযোগিতা করছিল নুরুল ইসলামের ছেলে জেল হোসেন। তারা দুজন লোহার রড দিয়ে টিউবওয়েলের পাইপ বের করছিল। এমন সময় অসাবধানতাবসত লোহার রডটি বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগতেই তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এর কিছুক্ষণ পরে ঘটনাস্থলেই টিউবওয়েল মিস্ত্রি রহিম বক্সের মৃত্যু হয়। আর মুমূর্ষু অবস্থায় জেল হোসেনকে প্রথমে ধুনট হাসপাতালে পরে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

image

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

image

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে...

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...

image

মাত্র আড়াই মাসে বদলী পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

  • company_logo