• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নাইজারে জঙ্গি হামলায় ২২ জন নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য সাহারার দেশ নাইজারে জঙ্গি হামলায় ২২ জন নিহত হয়েছেন। গত রোববার দেশটির পশ্চিমাঞ্চলে মালি সীমান্তবর্তী একটি গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের এই হামলার ঘটনা ঘটে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের খবরে জানিয়েছে।

 সরকারি কর্মকর্তারা বলছেন, হামলাকারীরা স্থানীয় সময় বিকেল চারটার দিকে মোটরবাইকে করে এসে গ্রামটিতে হামলা চালায়। এই হামলায় ২২ জন নিহত হয়েছেন যাদের মধ্যে প্রতিরোধ যোদ্ধাদের সদস্য রয়েছে। মোটোগাটটা গ্রামের নিকটবর্তী একটি এলাকার বাসিন্দারা নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

হামলার শিকার মালি ও বুরকিনা ফাসো সীমান্তে অবস্থিত টিলাবেরি অঞ্চলে মোটোগাটটা গ্রামে জঙ্গিরা অনেক বছর ধরেই সক্রিয়।  

নাইজারকে বেশ কয়েক বছর ধরেই দুই ফ্রন্টে তথাকথিত জিহাদিদের মোকাবিলা করতে হচ্ছে। দক্ষিণ-পূর্ব অঞ্চলে নাজেরিয়া কেন্দ্রিক জিহাদি হানা দিচ্ছে অন্য দিকে পশ্চিম সীমান্তে প্রতিবেশী মালি, বুরকিনা ফাসো থেকে জঙ্গিরা হামলা চালায় দেশটিতে।

গত ২৬ জুলাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সামরিক নেতা জেনারেল আবদোরাহমানে চিয়ানি গত ১৭ ডিসেম্বর বলেছিলেন, বিশৃঙ্খলা দমনে সেনাবাহিনী বেশ কয়েকটি সাফল্যের পর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। 

মন্তব্য (০)





image

বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন

নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের সরকার পরিচালনায় প্রশাসনিক কাঠামো, ভূ-...

image

‎হরমুজে জাহাজ চলাচলে ফি দিতে হবে, খসড়া অনুমোদন ইরানের ‎

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি...

image

ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

নিউজ ডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামী সোমবার চিন...

image

মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা

নিউজ ডেস্ক : দীর্ঘ দিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খো...

image

যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান

নিউজ ডেস্ক : যেসব দেশ যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে...

  • company_logo