ফাইল ছবি
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে মাদক ব্যবসায়ী কাদের বিশ্বাস (৪২) কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। দন্ডপ্রাপ্ত কাদের বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের করিম বিশ্বাসের ছেলে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ সাইফুল আলম এ দন্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালে নড়াইল সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পাশে বাস তল্লাশির সময় কাদের বিশ্বাসের কাছ থেকে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় আদালত মাদক ব্যবসায়ী কাদের বিশ্বাসকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) এ্যাড.মোঃ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নে দলজিপুর এলাকা থ...

মন্তব্য (০)