ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে লোহার গ্রিল কেটে টিউবওয়েল চুরি মামলার তিন ঘন্টার মধ্যে চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা এলাকার জামাল উদ্দিনের পুত্র মোঃ বিপ্লব মিয়া(২৫), ফুল মিয়ার পুত্র মোঃ ইউনুছ আলী(২৫), জালাল উদ্দিনের পুত্র মোঃ সামিউল ইসলাম(২৯), মোজাম্মেল হকের পুত্র মোঃ মাসুদ রানা(৩২) ও তবকপুর ইউনিয়নের তবকপুর মন্ডল পাড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র মোঃ আব্দুর রহিম(৫৫)।
পুলিশ জানায়, পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা এলাকার কুয়েত প্রবাসী আব্দুল আজিজের বাড়ি থেকে গত ২৬ জানুয়ারি রাতে অজ্ঞাতনামা চোরেরা টিউবওয়েল ও লোহার গ্রিল চুরি করে নিয়ে যায়।এ ঘটনায় শনিবার(২৭ জানুয়ারি) রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই ৫ জনকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। এবং তাদের হেফাজতে থাকা চোরাই লোহার গ্রিল ও টিউবওয়েল উদ্ধার করা হয়।
রোববার(২৮ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...
বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

মন্তব্য (০)