• সমগ্র বাংলা

সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ ডাম্পারের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ ডাম্পারের ধাক্কায় মফিজুল ইসলাম (৫৫) নামের একজন নিহত হয়েছেন। নিহত মফিজুল ইসলাম কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের প্রভাষক। শনিবার ২৭ জানুয়ারি বিকালে কলারোয়া থেকে চন্দনপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

তিনি কলারোয়া থেকে গ্রামের বাড়ি নাথপুর যাওয়ার পথিমধ্যে নজরুল সাহেবের ইট ভাটার সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শারীরিক অবস্থার অবনতি দেখে সাতক্ষীরায় উন্নত চিকিৎসার জন্য পাঠান। কলারোয়া থেকে সাতক্ষীরা যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

নিহত মফিজুল ইসলাম চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের মৃত ইছাহাক আলী সরদার ছেলে। মফিজুল ইসলামের দুই কণ্যা সন্তান রয়েছে। কলেজে শিক্ষকতার পাশাপাশি তিনি ব্যবসার সাথে জড়িত ছিলেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলমান। 

মন্তব্য (০)





image

রাণীনগরে খোলা স্থানে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নষ্ট হচ্ছে পর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর কালিবাড়ি বাজার সংলগ্ন পাট গু...

image

জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার্মার ইনোভেশন’ প্রকল্পের ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার...

image

রাণীনগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আ...

image

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্...

image

টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়...

  • company_logo