• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি সরকার।   সৌদি আরবের দৈনিক আল ওয়াতানের বরাতে শনিবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় যেন বিয়ে পড়ানো যায়, সেজন্য এই উদ্যোগ নিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মক্কা ও মদিনায় আসা হজ ও ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইসলামি বিশেষজ্ঞরা।  

তাদের মতে, মক্কা ও মদিনার সম্মান ও পবিত্রতার বিষয়টি মাথায় রেখে বিয়ের অনুষ্ঠানগুলো আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ‘ব্যতিক্রম আইডিয়া’ নিয়ে আসার এটি একটি বড় সুযোগ তৈরি হয়েছে।

সৌদি বিবাহ কর্মকর্তা মাজউন মুসায়েদ আল জাবরি বলেছেন, মসজিদে বিয়ের কবুল পড়ানো ইসলামে অনুমোদিত। এর ব্যাখ্যায় তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লেল্লাহ আলাইহে ওয়া সাল্লাম) নিজেই মসজিদে একজন সাহাবির বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছিলেন।

আল জাবরি আরও বলেন, মদিনায় মসজিদে নববীতে বিয়ে পড়ানোর বিষয়টি ইতোমধ্যে স্থানীয়দের কাছে একটি সাধারণ রীতিতে পরিণত হয়ে গেছে।

এর কারণও ব্যাখ্যা করেন তিনি।

আল জাবরি বলেন, বিভিন্ন কারণে মদিনাবাসী এটি করেন। মদিনায় বিয়েতে সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দেওয়া ঐতিহ্যগত রীতি। বেশিরভাগ সময়ই কনের পরিবার সব অতিথিকে ঘরে জায়গা করে দিতে পারেন না। ফলে মসজিদে নববী বা কুবা মসজিদে (ইসলামে নির্মিত প্রথম মসজিদ) এসে কবুল পড়ানোর কাজটি সম্পাদন হয়।

তিনি জানান, এছাড়া সৌদি আরবের অনেকেই বিশ্বাস করেন যে, মসজিদে বিয়ে পড়ানো ‘আশীর্বাদ ও সৌভাগ্য’ নিয়ে আসে।

এক্ষেত্রে মসজিদে নববী ও কাবায়  বিয়ে পড়ানোর বিষয়ে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে বলে জানান তিনি।  

সৌদির এ বিবাহ কর্মকর্তা বলেন, ‘উচ্চ শব্দ করে মুসল্লিদের মনোযোগ নষ্ট করা যাবে না। মসজিদগুলোর পবিত্রতা রক্ষা করতে হবে এবং কফি, মিষ্টিসহ অন্যান্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না। ’

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের খরচ সামলাতে আরও ৮০ বিলিয়ন ডলার অত...

image

৪ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা আরও কয়েকটি তেলবাহী ট্...

image

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে

নিউজ ডেস্ক : প্রায় এক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের একক আধি...

image

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন ...

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন...

image

উপসাগরীয় দেশগুলোকে ইরান চুক্তির পক্ষে বোঝাবেন রুবিও

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরে যাচ্ছে...

  • company_logo