• রাজনীতি

১ দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল করবে বিএনপি

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) বেলা ২টায় বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়ে এ মিছিল কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় গিয়ে শেষ হবে। মিছিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

এছাড়া, ১২ দলীয় জোটের উদ্যোগে দুপুর ১২ টা ৩০ মিনিট বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টা জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে, গণ ফোরাম ও পিপলস পার্টি
বেলা ৩ টা ৩০ মিনিট মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে, এলডিপি বেলা ১১ টা বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে কালো পতাকা মিছিল করবে।

অপরদিকে, এবি পার্টি বেলা ৩ টা ৩০ মিনিট বিজয় নগর দলীয় অফিস সংবাদ সম্মেলন করবে।

মন্তব্য (০)





image

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী...

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী...

image

আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক : সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

image

সম্পত্তি হস্তান্তর আইন কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হে...

নিউজ ডেস্ক : সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কুরআন ও সু...

image

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন...

নিউজ ডেস্ক : একদিকে নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য, অন...

image

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

নিউজ ডেস্ক : ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন...

  • company_logo