• সমগ্র বাংলা

বন্যহাতির আক্রমণে আহত বদরুদ্দীন আর নেই

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় প্রায় এক মাস মৃত্যুর সাথে লড়াই করে মৃত্যুবরণ করেন বন্যহাতির আক্রমণে আহত বদরুদ্দীন (২৯)। তিনি বটতলী ইউনিয়নের নুরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন। তাকে হরিয়ে পরিবার এখন  বাকরুদ্ধ। এলাকায় ও শোকের ছায়া নেমে আসে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের পাশে পাহাড়ের পাদদেশে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইশতিয়াক ইমন বলেন,  হাতির হামলায় নিহত যুবকের মৃত্যুর খবর শুনেছি, বন বিভাগের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত  পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য,নিহত বদরুদ্দীন রাতে বন্ধুদের সঙ্গে আড্ডারত অবস্থায় দেয়াং পাহাড়ে অবস্থানরত একটি বন্যহাতি এসে তাদের ওপর আক্রমণ করলে গুরুতর আহত হয়। ঐসময় অন্যরা হাতির আক্রমণ থেকে বাঁচতে পালিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মন্তব্য (০)





image

রাণীনগরে খোলা স্থানে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নষ্ট হচ্ছে পর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর কালিবাড়ি বাজার সংলগ্ন পাট গু...

image

জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার্মার ইনোভেশন’ প্রকল্পের ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার...

image

রাণীনগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আ...

image

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্...

image

টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়...

  • company_logo