• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল, নিহত ৯ ফিলিস্তিনি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এ হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭৫ জন। বুধবার গাজার খান ইউনিসে আশ্রয়কেন্দ্র হিসাবে মনোনীত ইউএনআরডব্লিউএ প্রশিক্ষণকেন্দ্রে ইসরাইল বাহিনী এ হামলা চালায়। খবর ডেইলি সাবাহর।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে জাতিসংঘের ওই আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করে। এতে ৯ ফিলিস্তিনি নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)-এর গাজার পরিচালক থমাস হোয়াইট বলেন, ৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন এমন একটি ভবনে ট্যাংকের দুটি গোলা আঘাত হেনেছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে ৯ জন নিহত এবং আরও ৭৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার আগে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছেন রাফাহভিত্তিক ইউএনআরডব্লিউএর মুখপাত্র আদনান আবু হাসনা। 

সাম্প্রতিক ইসরাইল গাজা উপত্যকার দক্ষিণের বৃহত্তম শহর খান ইউনিসে হামলার তীব্রতা বাড়িয়েছে। হাজার হাজার ফিলিস্তিনি বর্তমানে নির্বিচারে ইসরাইলি হামলার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য নিরাপদ কোথাও আশ্রয় না পেয়ে বিপর্যস্ত শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী এ ঘটনার বিষয়ে বিশেষ কোনো মন্তব্য করেনি।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের খরচ সামলাতে আরও ৮০ বিলিয়ন ডলার অত...

image

৪ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা আরও কয়েকটি তেলবাহী ট্...

image

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে

নিউজ ডেস্ক : প্রায় এক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের একক আধি...

image

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন ...

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন...

image

উপসাগরীয় দেশগুলোকে ইরান চুক্তির পক্ষে বোঝাবেন রুবিও

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরে যাচ্ছে...

  • company_logo