প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে গোপালদী পৌরসভার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত প্রহরীর নাম ওবায়দুল হক (৬০)।সে আড়াইহাজার উপজেলার সদাসদী পশ্চিমপাড়া গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে।
আড়াইহাজারে গোপালদী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, নিহত ওবায়দুল গোপালদী পৌরসভার সামনের ছোট একটি বাজারে পাহারা দিতেন। মঙ্গলবার রাতে তিনি পাহারা দিতে যান। বাজারের দোকানদাররা সবাই চলে গেলে হঠাৎ বুধবার সকালে বাজারের পরিত্যক্ত একটি দোকানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নে দলজিপুর এলাকা থ...

মন্তব্য (০)