• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে সাগরে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়া এমন দাবি করছে। সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার সকালে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।  

জেসিএসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়া থেকে সাগরের দিকে ছোড়া বেশ কয়েকটি ক্রুজ মিসাইল শনাক্ত করতে পেরেছে।  

বিস্তারিত দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষের মাধ্যমে ঘনিষ্ঠভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে পিয়ংইয়ং জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। চলতি বছর দেশটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কয়েক ধরনের অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে।

ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালানো জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী নিষিধধ নয়। তবে জেসিএস বলছে, তারা উত্তর কোরিয়ার পরবর্তী কার্যক্রম পর্যবেক্ষণ করছে।  

মন্তব্য (০)





image

‎আজ শুরু জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মূল বিতর্ক পর্ব

নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল...

image

ইরানের সব এয়ারলাইন্স বন্ধের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন্সগুলোর উড়াল পুরোপুরি থ...

image

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লা...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, বন্যা ও ধসের আশঙ্কা

নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শ...

image

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হা...

  • company_logo