• সমগ্র বাংলা

গাজীপুরে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালকের নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসা মাঠে ভাওয়ালগড় ইউনিয়নের ৩শ' গরিব, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে ২শ' টি কম্বল, ৫০ টি শাল ও ৫০ টি মাফলার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, পিবিজিএম, পিএসসি পদাতিক।

এছাড়াও গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. মুয়াজ, পুলিশ প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিপূর্বে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতে এধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

image

নিজেকে ডিসি-এসপি পরিচয় দিয়ে করতেন চাঁদাবাজি, অবশেষে পুলিশ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং...

image

আগুনে সব হারানো পরিবারের পাশে রাণীনগর উপজেলা প্রশাসন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের কালিগ্রাম ইউনিয়নের কসবাপাড়...

image

দিনাজপুরে শ্বশুরবাড়ী বেড়াতে এসে লাশ হয়ে ঢাকায় ফিরলো ২ ভাই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে তল...

  • company_logo