• সমগ্র বাংলা

নওগাঁয় তাপমাত্রার পারদ ৮ ডিগ্রির ঘরে

  • সমগ্র বাংলা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শীত মৌসুমের সর্বনিম্ম তাপমাত্রা ৮দশমিক ১ডিগ্রি বিরাজ করছে। গত কয়েকদিন যাবত তাপমাত্রা একটু একটু কমছে। সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার দাপট কম থাকলেও মেঘলা আকাশ ও হাড় কাঁপানো মাঘের কনকনে শীতে ভোগান্তি পোহাতে হচ্ছে নওগাঁর জনপদের মানুষদের। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা  দশমিক ১ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটাই শীত মৌসুমে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গতকাল রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এমন দুর্যোগে সোমবার জেলার সব মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম রোববার বিকেলে সোমবার ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই কুয়াশার কম ও মেঘলা আকাশ। তবে সকাল সাড়ে ৮টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।স্থানীয়রা জানান, গত দুইদিন থেকে দুপুরের পর একটু সূর্যের দেখা পাওয়া যায়। কিন্তু উত্তাপ ছড়াতে না পারায় বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হওয়া শুরু করে। আর দিনভর হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে শীতের মাত্রা বাড়ে। রাত বাড়তে থাকলে শীতও বাড়ে সমানতালে। এদিকে হাড় কাঁপানো কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের দিন আনি দিন খাই শ্রেণির শ্রমজীবী মানুষরা। জীবিকার তাগিদে সকাল হলেই এসব মানুষ মোটা গরম কাপড় পড়ে কেউ সাইকেল নিয়ে আবার কেউ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।

রাণীনগর উপজেলার ত্রিমোহনী এলাকার রিক্সাচালক সোলেইয়ামান বলেন যে পরিমাণ শীত পড়েছে এতে করে রিকশা চালাতে খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। ভাড়া না মারলে সংসার চলবে না। তাই শীতে জোড়োসোড়ো হয়েই রিক্সা নিয়ে বাহিরে বের হয়েছি। বালুডাঙ্গা বাসষ্ট্যন্ড এলাকার আরেক রিক্সাচালক জব্বার বলেন আজকে সকাল থেকেই কুয়াশা কম। তবে আকাশ পরিষ্কার নয় আবার বাতাস হচ্ছে। এই কারনে শীত বেশি লাগে। এত শীত হলে আমাদের মতো গরীব মানুষের সংসার চালানো সমস্যা হয়ে যাবে।

মন্তব্য (০)





image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

image

নিজেকে ডিসি-এসপি পরিচয় দিয়ে করতেন চাঁদাবাজি, অবশেষে পুলিশ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং...

image

আগুনে সব হারানো পরিবারের পাশে রাণীনগর উপজেলা প্রশাসন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের কালিগ্রাম ইউনিয়নের কসবাপাড়...

image

দিনাজপুরে শ্বশুরবাড়ী বেড়াতে এসে লাশ হয়ে ঢাকায় ফিরলো ২ ভাই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে তল...

image

সাতকানিয়ার ঢেমশায় গৃহবধূর আত্মহত্যা, ঝুলন্ত অবস্থায় লাশ উ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর...

  • company_logo