• সমগ্র বাংলা

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আহত এনজিও কর্মীর ঢামেকে মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় খোরশেদ আলম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গুরুত্বর আহত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। এর আগে একই দিন দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম রাজশাহী জেলার পুঠিয়া থানার দমদমা গ্রামের খোদা বক্স মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ এলাকায় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করতেন এবং ওই এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। নিহত খোরশেদের ভাই রবিউল ইসলাম বলেন, আমার ভাই কালীগঞ্জ এলাকায় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করে।

সেই প্রতিষ্ঠানের কাজে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়লে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

মন্তব্য (০)





image

রাণীনগরে খোলা স্থানে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নষ্ট হচ্ছে পর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর কালিবাড়ি বাজার সংলগ্ন পাট গু...

image

জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার্মার ইনোভেশন’ প্রকল্পের ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার...

image

রাণীনগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আ...

image

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্...

image

টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়...

  • company_logo