• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আবারও হাসপাতালে হামলা চালালো ইসরায়েলি বাহিনী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফের হাসপাতালে হামলা চালাল ইসরায়েলি বাহিনী। গতকাল (১৯ জানুয়ারি) গাজার খান ইউনিস এলাকার আল আমাল হাসপাতালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। ইসরায়েল দাবি করে যে খান ইউনিস শহর এখন হামাসের প্রধান ঘাঁটি। তারা হাসপাতালে হামলার তদন্ত করছে। খবর আল জাজিরার। চলমান যুদ্ধের কারণে গাজার বেশিরভাগ হাসপাতাল বন্ধ হয়ে গেলেও দক্ষিণের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র এখনও পরিষেবা প্রদান করছে। তবে ইসরায়েলি বাহিনী খান ইউনিস শহরের দিকে অগ্রসর হওয়ায় এসব হাসপাতালও হামলার ঝুঁকিতে রয়েছে। গত সপ্তাহ থেকে ইসরায়েলি বাহিনী খান ইউনিসকে দখলের জন্য আবারও শহরের দিকে অগ্রসর হতে শুরু করেছে। নাসের হাসপাতাল গাজার সবচেয়ে বড় অপারেটিং হাসপাতাল। সর্বশেষ খবর অনুযায়ী, ইসরায়েলি ট্যাংকগুলোও খান ইউনিস শহরের কাছে নাসের হাসপাতালের দিকে অগ্রসর হচ্ছে। নাসের হাসপাতালে অবস্থানরত লোকজন জানান, তারা পশ্চিম দিক থেকে গুলির শব্দ শুনতে পাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলেও ব্যাপক বন্দুকযুদ্ধ চলছে।

মন্তব্য (০)





image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

image

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের...

image

যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্...

  • company_logo