• চাকরি খবর

পুলিশ বাহিনীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগ

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার ৩ হাজার ৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে। 

এর মধ্যে ৩ হাজার ৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী নিয়োগ পাবেন। ইতোমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫ থাকতে হবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। 

বয়সসীমা: ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে।

শারীরিক যোগ্যতা: সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা (বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ছাড়া) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।

পুরুষ প্রার্থীর বুকের মাপ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

মন্তব্য (০)





image

পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু কবে, কারা পারবেন

১

চাকরি ডেস্ক : বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআর...

image

‎প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত

২

‎নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্...

image

প্রভিডেন্ট ফান্ডসহ সিটি ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

৩

চাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি...

image

৯ম ও ১০ম গ্রেডে পেট্রোবাংলার অধীনে বড় নিয়োগ, পদ ৭৫৩

৪

চাকরি ডেস্ক : বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পে...

image

লোকবল নেবে নৌপরিবহণ মন্ত্রাণলয়

৫

চাকরি ডেস্ক : নৌপরিবহণ মন্ত্রণালয় ৩টি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে। ...

  • company_logo