প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে ইস্রাফিল নামে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। সে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই গ্রামের জাকির মোল্লার বাড়ীতে ডাকাতি করতে গিয়ে গনপিটুনিতে সে নিহত হয় । সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করে।
পুলিশ ও এলাকার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত তিনটার দিকে জাকির মোল্লার ঘরের তালা ভেঙ্গে ডাকাতি করতে থাকে একদল ডাকাত। পাশের রুমে ঘুমিয়ে থাকা মসজিদের ইমাম ডাকাতের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোনে আশে- পাশের লোকদের খবর দেয় এবং মাইকে ঘোষণা দেয়। পরে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে বাগানের মধ্যে থেকে তাকে ধরে গনপিটুনি দেয়। এতে ঘটনা স্থলেই ইসরাফিল শেখ(৪০) মারা যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, ইসরাফিল পেশাদার একজন চোর। গতরাতে চুরি করতে গেলে গ্রামবাসী ইসরাফিল নামের এক চোরকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। আমরা লাশ উদ্ধার করে ময়না জন্য ফরিদপুর মার্গে প্রেরন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জে...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় প্রতিবন্ধী নারীদের আইনী অধিক...
নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...
কুমিল্লা প্রতিনিধি : ফেনীর সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)