• সমগ্র বাংলা

কালিয়াকৈরে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ চন্দ্রা এলাকায় অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় (১৮ জানুয়ারি) কালিয়াকৈর পৌরসভাস্থ চন্দ্রা এলাকায় সাউথ ওয়েস্ট ফ্যাক্টরি ও ফ্লাইওভার এর পূর্ব পাশে অজ্ঞাতনামা যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী  আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।এই রিপোর্ট লেখা পর্যন্ত  নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান জানান কে বা কারা অজ্ঞাতনামা ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে নিহতের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে ।

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo