• সমগ্র বাংলা

সড়কে চাঁদাবাজির অভিযোগ: রাজশাহী ও রংপুর আন্ত:বিভাগ বাস না চালানোর ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজি করার প্রতিবাদে রাজশাহী ও রংপুর আন্ত:বিভাগ বাস না চলাচলের ঘোষণা দিয়েছে রংপুর বাস মিনিবাস মালিক সমিতি যার সাথে একাত্মতা প্রকাশ করেছে বগুড়া বাস, মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দরা । বৃহস্পতিবার সকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার রাতে মুঠোফোনে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি ও বগুড়া জেলা বাস, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। তিনি জানান, ইদানিং গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে।

এর প্রতিবাদে কুড়িগ্রাম, রংপুরের সাথে একাত্মতা জানিয়ে রাজশাহী বিভাগের কোনো বাস রংপুর বিভাগে চলাচল না করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই একদিকে যেমন রংপুর বিভাগের কোন বাস রাজশাহী বিভাগে ঢুকবে না অন্যদিকে রাজশাহী বিভাগের কোন বাস রংপুরে যাবেনা।

প্রথমে এই ঘোষণা রংপুর বাস, মিনিবাস মালিক সমিতি দিলেও পরে বগুড়ার সমিতির পক্ষে তারা একাত্মতা ঘোষণা করেন। আমিনুল ইসলাম বলেন, কোনো সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্তে তারা অটল থাকবেন।

মন্তব্য (০)





image

রাণীনগরে খোলা স্থানে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নষ্ট হচ্ছে পর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর কালিবাড়ি বাজার সংলগ্ন পাট গু...

image

জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার্মার ইনোভেশন’ প্রকল্পের ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার...

image

রাণীনগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আ...

image

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্...

image

টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়...

  • company_logo