ছবিঃ সংগৃহীত
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকা থেকে রফিকুল ইসলাম নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত মৃত ব্যক্তি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার গোমবাড়ি জনতার হাট গ্রামের জাফর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ও তার স্ত্রী নিয়ে জীবিকার তাগিদে কুড়িগ্রাম জেলা থেকে কালিয়াকৈর আসেন। পরে কালিয়াকৈর-মির্জাপুর থানা সীমান্তের কুতুবদিয়া এলাকায় আবুল হোসেনের ইটভাটায় স্বামী-স্ত্রী দুজনেই শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। প্রতিদিনের মতো সারাদিনে কাজ শেষে স্বামী-স্ত্রী খাবার খেয়ে শুয়ে পড়ে।
বুধবার ভোর রাতের কোনো এক সময় বিদ্যুতের খুটির সাথে গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী কালিয়াকৈর থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নে দলজিপুর এলাকা থ...

মন্তব্য (০)