• সমগ্র বাংলা

প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মাঝে হুইল চেয়ার, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে প্রতিবন্ধী ও অসহায় শীতার্ত মানুষের মাঝে হুইল চেয়ার, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। মানবতার কল্যাণে অগ্রগামী সেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের কল্যাণে মানুষ এর উদ্যোগে জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৬ জানুয়ারি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রাশেদ খান মেনন (রাসেল)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রি অফিসার আসাদুজ্জামান, জেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার মিলি, উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম খান, শিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু, সদস্য মোঃ ফরহাদ, শিওলী' সহ অন্যান্য সুধীজন। 

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালোলাগে। এই ভালোলাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে। প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা পাই আমার পরিবারের অভিভাবক আমার শ্বশুর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বুলবুল খান মাহবুব এর কাছ থেকে। আমার স্বামী সুমন খান মাহবুব আমার প্রতিটি কাজে উৎসাহ ও প্রেরণা জোগায়।

 

মন্তব্য (০)





image

রাণীনগরে খোলা স্থানে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নষ্ট হচ্ছে পর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর কালিবাড়ি বাজার সংলগ্ন পাট গু...

image

জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার্মার ইনোভেশন’ প্রকল্পের ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার...

image

রাণীনগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আ...

image

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্...

image

টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়...

  • company_logo