• সমগ্র বাংলা

পুতুলের গায়ে ১০১টি সুই, এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ লাল সাদা রঙের একটি পুতুলের গায়ে ১০১টি সুই ঢুকানো পুতুল দেখে আতংকিত হয়ে পড়েছে কুড়িগ্রামের একটি পরিবার। যার ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। কুড়িগ্রাম পৌর শহরের কলেজ পাড়া এলাকার মৃত মাজেদুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটেছে।  সোমবার (১৫ জানুয়ারি) সকালে বাড়ির ভিতর থেকে পুতুলটি উদ্ধার করে ওই পরিবারটি। 

স্থানীয়রা জানান, সকালে মাজেদুল ইসলামের বাড়িতে চিল্লাচিল্লা শুনে বাড়িতে গিয়ে দেখতে পাই একটা লাল সাদা পুতুলের গায়ে অনেকগুলো সুই ঢুকানো। তারা বলছেন কেবা কাহারা যাদু টোনা করা জন্যই হয়তো এমনটা করেছে। এমন পুতুল দেখে পরিবারটি আতংকিত হয়ে পড়েছে। বাড়িটির বাসিন্দা মর্জিনা বেগম (৩৬) বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাটতে বাহির হই।

পরে বাড়ি এসে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে ছিলাম। হঠাৎ আমার মেয়ের চোখে পুতুলটি পড়ে। সে পুতুলটি নিতে গেছে যেয়ে দেখে ১০১টি সুই ঢুকানো পুতুলে। তিনি আরও বলেন, পরে আমি আমার ভাইকে ঢাকি এবং পাড়াপ্রতিবেশিদের খবর দেই। আমাদের তোর কারও সাথে কোন জগড়া বিবাদ নেই। কেন মানুষ এমনটা করলো, এটা নিয়ে আমরা সবাই অনেক দুঃশ্চিন্তায় আছি।

স্থানীয় সাংবাদিক ফিরোজ আলম মনু বলেন, আমাদের এলাকার একটি বাড়িতে কেবা কাহারা একটি পুতুল রেখে গেছেন। পুতুলের গায়ে ১০১টি সুই ঢুকানো। এমন দেখে পরিবারটি দুঃশ্চিন্তায় আছেন আরকি। সবমিলিয়ে এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

রাণীনগরে খোলা স্থানে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নষ্ট হচ্ছে পর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর কালিবাড়ি বাজার সংলগ্ন পাট গু...

image

জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার্মার ইনোভেশন’ প্রকল্পের ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার...

image

রাণীনগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আ...

image

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্...

image

টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়...

  • company_logo