• প্রশাসন

তীব্র শীতে চরাঞ্চলবাসীর মুখে হাসি ফোটালেন কুড়িগ্রামের পুলিশ সুপার

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ তীব্র শীতে তাপমাত্রা কমে কুড়িগ্রামের প্রান্তিক মানুষের কাহিল অবস্থা। এমন পরিস্থিতিতে চরাঞ্চলের ২ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।সোমবার(১৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীবেষ্টিত দূর্গম চরাঞ্চল মোহনগঞ্জ ইউনিয়নের পুলিশ ক্যাম্প মাঠে ২(দুই) শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল হাতে পেয়ে হাসিমুখে ছকিনা, সুরুজভান, কছভান, আমিনাসহ অনেকেই বলেন, এতদিন ঠান্ডাত আছনু বাহে, হামার এতি খুব জার (ঠান্ডা), হামার কাইয়ো খোঁজে নেয় নাই, এসপি হামাক কম্বল দিছে, এলা হামরা গরমোত থাইকমো, এসপি ভাল মানুষ, হামরা দোয়া করি আল্লাহ্ তার ভাল করবে।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান পিপিএম, টিআই সদর ট্রাফিক বানিউল আনাম, উলিপুর সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল প্রমুখ।

মন্তব্য (০)





image

‎নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা...

১

নিউজ ডেস্কঃ দেশে নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শ...

image

৯ জেলার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

২

নিউজ ডেস্ক : দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখা...

image

‎নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতিই নাই, বাড়ি ভাঙচুরের খবর ম...

৩

নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু স...

image

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

৪

নিউজ ডেস্ক : শান্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্...

image

আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার...

৫

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নিয়ন্ত্...

  • company_logo