• লিড নিউজ
  • সমগ্র বাংলা

রাজধানীর আবাসিক হোটেলে মিলল সোনারগাঁওয়ের সাবেক ইউপি সদস্যের লাশ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার মতিঝিলের একটি আবাসিক হোটেল থেকে নাজমুল হক (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে হোটেল কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।নাজমুল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের সাবেক সদস্য ছিলেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক সোহাগ চৌধুরী জানিয়েছেন, নাজমুল গত বৃহস্পতিবার হোটেলের কক্ষটি ভাড়া নেন।একদিন পার হলেও দরজা না খোলায় শনিবার দুপুরে দরজা ভেঙে লাশ খাটের ওপর শোয়া অবস্থায় দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

পরে আমরা থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করি।কি কারনে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে। নাজমুলের সাবেক স্ত্রী ও কাঁচপুর ইউপির সাবেক সদস্য ইসরাত জাহান পারুল জানিয়েছেন, ১৯৯৮ সালে পারিবারিকভাবে নাজমুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০১৮ সালের শুরুতে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের কারণ হিসেবে তিনি বলেন, ২০১৬ সালে ইউপি সদস্য নির্বাচিত হলে নানা কারণে নাজমুল মাদকে আসক্ত হয়ে পড়েন। এ নিয়ে সংসারে কলহ লেগেই থাকত। একাধিকবার রিহ্যাবে রাখা হয়। কিন্ত সংশোধন না হওয়ায় তার সাথে বিচ্ছেদ হয়।তবে বিচ্ছেদের পর সে আরও বেপরোয়া জীবন যাপন করতো। নাজমুলের স্বজনরা জানান,নাজমুলের একসময় দোকান ছিলো।

পরবর্তীতে সেই দোকান ও ৬ শতাংশ  বসতভিটা বিক্রি করে দেন। তবে বিক্রির আগে ৩ শতাংশ জমি তার বোনকে দান করেছিলেন। জমির ক্রেতা ওই ৩ শতাংশ না পেয়ে নাজমুলের নামে প্রতারণা ও চেক জালিয়াতির পৃথক মামলা করেন। দুই মামলায় সাড়ে ৪ বছর কারাদণ্ড হয়। এরপর থেকেই নাজমুল পলাতক ছিলেন।মাঝেমধ্যে এলাকায় আসতো।

 

মন্তব্য (০)





image

রাণীনগরে খোলা স্থানে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নষ্ট হচ্ছে পর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর কালিবাড়ি বাজার সংলগ্ন পাট গু...

image

জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার্মার ইনোভেশন’ প্রকল্পের ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার...

image

রাণীনগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আ...

image

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্...

image

টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়...

  • company_logo