• প্রশাসন

আনসার বাহিনীর প্রতি প্রধানমন্ত্রী আস্থাশীল: বাহিনীর মহাপরিচালক

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর প্রতিনিধিঃ আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ সশস্ত্র বাহিনী আনসার ভিডিপি'র প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থাশীল। বিভিন্ন সময় আনসার বাহিনীর সদস্যরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। এছাড়াও, দুর্যোগ মোকাবিলা, কোভিড-১৯, নাশকতা থেকে রেললাইন রক্ষাসহ বিভিন্ন কাজে আনসার বাহিনী বিশেষ ভূমিকা পালন করেছেন। 

রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার ভিডিপি'র ৪৪তম জাতীয় সমাবেশের প্রস্তুতি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ২০২০ সালে মহামারি করোনা ভাইরাসের সময় আনসার বাহিনীর সদস্যরা দেশের মানুষের জীবন রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে, এছাড়াও বন্যা মোকাবিলা, ক্ষতিগ্রস্থ কৃষকের ধান কেটে দেয়া, খাবার বিতরণসহ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা থেকে রেলসড়ক রক্ষা, অগ্নিসংযোগ মোকাবিলা ও নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা বিশেষ অবদান রেখেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই বাহিনীর উপর আস্থাশীত। 

এর আগে বেলুন, পায়রা উড়িয়ে ও কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, পরে একটি সুসজ্জিত র‍্যালি বের করেন তারা। এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমাস্ট্যান্ট উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, অন্যান্য উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, জেলা কমাক্ষ্যান্টবৃন্দসহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

‎ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫ মামলায় গ্রেফতার ৫২৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

image

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্...

image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৫১৫, মামলা ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়ি...

  • company_logo