ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পরিবহনের চেষ্টাকালে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, কুড়িগ্রাম সদরের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পরিবহনের সংবাদ পেয়ে গত ১২ জানুয়ারি রাতে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় কার্টুনে ফিটিংকৃত অবস্থায় ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারিরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভূয়া ঠিকানা ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিলো কিন্তু জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিমের অভিযানে তাদের পরিকল্পনা ব্যার্থ হয়। উক্ত বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনতে অনুসন্ধান চলমান রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

মন্তব্য (০)