• সমগ্র বাংলা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ দূর্নীতি ও স্বাক্ষর জালিয়াতি অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জে এমপিওভুক্তির নির্দেশ প্রাপ্ত ছাতুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন মুকুল ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জালিয়াতি করায় তাকে সাময়িক
বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার রংপুর অঞ্চলের শিক্ষা বিভাগের উপ-পরিচালকসহ কর্তৃপক্ষকে সাময়িক বরখাস্তের কপি পাঠানো হয়েছে।অভিযোগে জানা গেছে,পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি কিছুদিন আগে এমপিওভুক্তির জন্য সুপারিশ প্রাপ্ত হয়।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান হোসেন মুকুল তার ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া রেজ্যুলেশনে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে কাগজপত্র সৃজন করেন।এরপর তিনি গত ৭ অক্টোবরে এমপিওভুক্তির জন্য তাঁর পদ সহ ৩ জনের বেনবেইজ ফরম পুরণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে জেলা শিক্ষা অফিসে প্রেরণ করেন। আবেদনটি রংপুর অঞ্চলের শিক্ষা বিভাগের উপ-পরিচালকের (ডিডি) কাছে পৌছুলে জালিয়াতির খবর প্রকাশ হয়ে পড়ে।ঘটনাটি তদন্ত সাপেক্ষে এমপিওভুক্ত করার জন্য ম্যানেজিং কমিটির সভাপতি আফজাল হোসেন ডিডি #৩৯;র কাছে গত ২৫ অক্টোবর, ২৬ নভেম্বরে এবং ২৬ ডিসেম্বর লিখিত অভিযোগ করেন।

পাশাপাশি ওই প্রধান শিক্ষককের পরপর ৩ বার (১৫ ও ৩০ অক্টোবর এবং ২০ নভেম্বর) কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।কিন্তু ওই প্রধান শিক্ষক কোন জবাব না দেয়ায় গত ৩১ ডিসেম্বর ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ,অদক্ষতা,অনিয়ম,দূর্নীতি,নিয়োগ জালিয়াতি,কমিটির সিদ্ধান্ত অমান্য ও শৃংখলা ভংগের অভিযোগ উল্লেখ করা হয়েছে। প্রধান শিক্ষক আরমান হোসেন মুকুল বলেন,আমি যথাযথ প্রক্রিয়ায় কাগজপত্র স্বাক্ষর করে এমপিওভুক্তির (ব্যানবেইস)আবেদন করেছি।

তিনি আরও বলেন, আমি কারণ দর্শানোর নোটিশ পেয়েছি।নোটিশের জবাব অতিদ্রুত দিব। ম্যানেজিং কমিটির সভাপতি আফজাল হোসেন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যে দুর্নীতি করেছেন, তা অমার্জনীয় অপরাধ। কাগজপত্র জালিয়াতি করে শুধু ৩ জনের নামে ব্যানবেইস প্রেরন করায় অপর শিক্ষক, কর্মচারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।তাই ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপাওে রংপুর উপ-পরিচালক শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বে অভিযোগ পেয়েছি।পাশাপাশি তাকে (প্রধান শিক্ষক) সাময়িক বরখাস্তের পত্রটিও পেয়েছি।

বিদ্যালয়টির এমপিও সংক্রান্ত কাজ স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন মুকুল ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা সদরের হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের মৌলভি শিক্ষক আফজাল হোসেন আপন দুই ভাই। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মচারী জানান,দীর্ঘ ২ যুগ পরে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তির নির্দেশনা মিললেও প্রধান শিক্ষক ও সভাপতি ২ সহোদরের দ্বন্দ্বে আমাদের ভবিষ্যত অন্ধকার দেখছি, দিশেহারা হয়ে পড়েছি আমরা।

মন্তব্য (০)





image

বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট রেখেছে: জসিম উদ্দ...

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম ১৪- আসনের এমপি আলহাজ্ব ...

image

জামালপুরে ঝরে পড়া রোধে ৭৯ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড...

জামালপুর প্রতিনিধি : জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে...

image

গোপালপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারা দেশে কৃ...

image

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়ীতে দুদকের অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ২২ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত স...

image

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, শাখারিয়ার ঝুঁকিপূর্ণ বাঁধ রক্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে যম...

  • company_logo