• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে ১৮ জনের প্রাণহানি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। কলম্বিয়ার চকো বিভাগের গভর্নরের অফিসের এক কর্মকর্তা এএফপিকে জানান, বেশ কয়েকটি ভূমিধসের কারণে মেডেলিন ও কুইবডো শহরের সঙ্গে সংযোগকারী রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ সময় স্থানীয় পৌরসভার কাছে একটি বাড়িতে আশ্রয় নিতে অনেক লোক যানবাহন থেকে বেরিয়েছিল। এমন সময় ভূমিধস হলে অনেক লোক হতাহত হয়। দেশটির কর্মকর্তারা বলছেন, এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলম্বিয়ার ভাইস-প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক-এ (টুইটার) জানিয়েছেন, ভূমিধসে প্রায় ৩০ জন আহত হয়েছে।

কারমেন ডি আত্রাতো শহরের মেয়র জেইম হেরেরা স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, ভূমিধসে লোকজন গুরুতরভাবে আহত হয়েছেন। এ ছাড়া অনেক লোক এখনও নিচে আটকা পড়ে রয়েছে। তবে তিনি কোনো পরিসংখ্যান দেননি।

মন্তব্য (০)





image

‎আজ শুরু জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মূল বিতর্ক পর্ব

নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল...

image

ইরানের সব এয়ারলাইন্স বন্ধের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন্সগুলোর উড়াল পুরোপুরি থ...

image

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লা...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, বন্যা ও ধসের আশঙ্কা

নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শ...

image

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হা...

  • company_logo