• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনে সব ধরণের সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস অনুমোদন না দেওয়ায় ইউক্রেনে মার্কিন সহায়তা প্রবাহ বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে যদি এই ইস্যুতে কংগ্রেস তার অবস্থান পরিবর্তন করে, কেবল তা হলেই ফের প্রদান করা সম্ভব হবে সহায়তা।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জন কিরবি হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমরা সহায়তা প্যাকেজ সংক্রান্ত সর্বশেষ যে বিলটি কংগ্রেসে পাঠিয়েছিলাম, সেটি অনুমোদিত হয়নি। তাই আপাতত ইউক্রেনে আমাদের সামরিক সহায়তা স্থগিত রয়েছে। কংগ্রেস যদি অবস্থান পরিবর্তন করে, ফের তা শুরু হবে।

বিভিন্ন মিত্র দেশে সামরিক সহায়তা বাবদ ১০ হাজার কোটি ডলার চেয়ে কংগ্রেসে গত ডিসেম্বরে একটি বিল পাঠিয়েছিল বাইডেন প্রশাসন। এই প্যাকেজের মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার কোটি ডলার। কিন্তু সেই বিলটি আটকে দিয়েছে কংগ্রেস।

ডিসেম্বরের শেষ দিকে অবশ্য কংগ্রেসকে পাশ কাটিয়ে নিজের প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ব্যবহারের মাধ্যমে ইউক্রেনে ২৫ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ পাঠিয়েছিলেন বাইডেন, কিন্তু সে জন্য কংগ্রেসে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

মন্তব্য (০)





image

‎আজ শুরু জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মূল বিতর্ক পর্ব

নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল...

image

ইরানের সব এয়ারলাইন্স বন্ধের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন্সগুলোর উড়াল পুরোপুরি থ...

image

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লা...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, বন্যা ও ধসের আশঙ্কা

নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শ...

image

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হা...

  • company_logo