ছবিঃ সংগৃহীত
রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বুড়াইল বাজারের চিলার ঝাড় এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মেট্রোপলিটন পশুরাম থানা পুলিশ। শুক্রবার(১২জানুয়ারি)সকালে মেট্রোপলিটন পরশুরাম থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করেছেন।মেট্রোপলিটন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হোসেন আলী এ বিষয়টি দুপরে নিশ্চিত করেছেন জানান।
ওসি হোসেন আলী জানান,বুড়াইল বাজার থেকে প্রায় দেড় দুই কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরে পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থল থেকে সকালেউপস্থিত হয়ে আলামত সংগ্রহের পাশাপাশি অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর হতে পারে।
তিনি আরও জানান, নিহতের ব্যক্তির মুখে ও গলায় জখমের চিহ্ন প্ধাসঢ়;ওয়া গেছে।পুলিশ বলছেন হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ। দ্রুত পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং ঘটনার কারণ জানা যাবে।আর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

মন্তব্য (০)