ছবিঃ সিএনআই
আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মোহাম্মদ আরিফ (১৬) নামে এক অটোরিকশা চালক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত আরিফ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়ার মৌলানা আব্দুর রহমানের পুত্র। সে দীর্ঘদিন ধরে চরপাথর ঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় ভাড়াবাসায় থাকতেন।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের নিমতলা বড়বিল এলাকার রাস্তার পাশের কৃষি জমি থেকে তার গলাকাটা লাশটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ইছানগর এলাকার সম্রাট গ্যারেজের জাহেদ নামের এক ব্যক্তির কাছ থেকে গত বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের ন্যায় ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বের হয়েছিল।
পরদিন শুক্রবার সাড়ে আটটায় স্থানীয় পথচারীরা তার গলাকাটা লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার গলা কাটা লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

মন্তব্য (০)