ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রহিম উল্লাহ সাহেবের বাজারে আলাদিন জুয়েলার্স থেকে শতভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনদুপুরে এ ঘটনায় হতবাক দোকান মালিকসহ স্থানীয় ব্যবসায়ীরা।দোকান মালিক আলাউদ্দিন জানান, প্রতিদিনের মতো ওই দিন দুপুরের খাবার খেতে তিনি বাড়ি যান।
দুর্বৃত্তরা এই সুযোগে আলাদিন জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট করে নেয়। আড়াইটার দিকে দোকানে এসে তালা ভাঙ্গা দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন।এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান ঘটনাস্থলে ছুটে যান।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, আমাদের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। ফুটেজে দু’জন বাইরে পাহারায় থেকে তালা ভেঙে একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরির দৃশ্য রয়েছে। অতিদ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে দোকান মালিক এখনো স্বর্ণের সঠিক পরিমাণ জানাতে পারেনি বলে তিনি জানান।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

মন্তব্য (০)