• লিড নিউজ
  • অর্থনীতি

স্বস্তি ফিরছে না আলু-পেঁয়াজের বাজারে

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভরা মৌসুমেও স্বস্তি ফিরছে না আলু ও পেঁয়াজের বাজারে। বাজারে প্রচুর সরবরাহ থাকার পরেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। কিছুটা দাম কমলেও তা এখনও রয়েছে অস্বস্তির পর্যায়ে। অন্যান্য বছরগুলোতে এই সময় আলুর যে দাম থাকে তার প্রায় দ্বিগুন দামে বিক্রি হচ্ছে আলু।

শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহ থেকে কিছুটা দাম কমলেও স্বস্তি ফেরেনি আলুর দামে। আলু প্রতি কেজি ৫৫-৬০ টাকা, দেশি লাল আলু ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।একই অবস্থা পেঁয়াজের বাজারে। দেশি জাতের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা। কিছু নিম্নমানের ছোট পেঁয়াজও বিক্রি হচ্ছে ৭০ টাকার ওপরে। পাতাসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিতে।  

বিক্রেতারা বলছেন, আর কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হবে আলু-পেঁয়াজের দাম। মুগদা ঝিলপার বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা শহিদুল বলেন, আগের থেকে কিছুটা দাম কমেছে। নতুন আলু-পেঁয়াজ উঠতে শুরু করেছে। এখন নতুন তাই দাম বেশি। আর কয়ডা দিন গেলে দাম আগের মতো ২০-৩০ টাকায় চইলা আইবো। 

উল্লেখ্য, দফায় দফায় দাম বেড়ে যাওয়ায় গেলো বছরের ১৪ সেপ্টেম্বর জরুরি তিনটি পণ্যের দাম নির্ধারণ করে দেয় সরকার। কৃষি মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫-৩৬ টাকা, দেশি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৪-৬৫ টাকা আর ডিমের পিস সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।সরকার যেদিন দাম নির্ধারণ করে দেয় সেদিন থেকে উল্টো বাড়তে থাকে এসব পণ্যের দাম। মাঝখানে ৬৫ টাকার পেঁয়াজের দাম কয়েক গুণ বাড়ে। আলুর দামও বাড়তে থাকে। তবে বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ডিমের দাম। দাম বেঁধে দেওয়ার পরেও সেই দাম কর্যকর না হওয়ার বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ আইএমএফের

১

নিউজ ডেস্কঃ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীত...

image

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বি...

২

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত স...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

৩

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে টানা তৃতীয় সেশনে কমেছে স্বর্ণের দাম...

image

‎ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

৪

নিউজ ডেস্কঃ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চিনি, ইউর...

image

‎এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অন...

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ ...

  • company_logo